গরমে সুস্থ থাকার উপায় জানতে “বেলের শরবত” এর অ্যাপটি ডাউনলোড করে নিন Free-তে…

গ্রীষ্মের তীব্র দাবদাহে মানুষের জীবন বিপর্যস্ত। এ প্রচণ্ড গরমে ঘামের মাধ্যমে শরীর থেকে প্রচুর পানি বেরিয়ে যায়। এ পানির ঘাটতি পূরণের জন্য প্রচুর পরিমাণ পানি ও তরল খাবার খাওয়া আবশ্যক। কিন্তু শুধু পানিতে গলা ভিজলেও মন তো আর ভরে না। চাই আরও মজাদার ও সুস্বাদু কিছু। এক গ্লাস ফলের শরবত তখন খুবই লোভনীয় ও উপাদেয় হয়ে দাঁড়ায়। এই গরমে হাতের কাছেই পাকা বেল পেয়ে যাবেন। ব্যস! ঝটপট তৈরি করে ফেলুন বেলের শরবত। এ শরবত আপনার মন ও শরীর উভয়েরই খোরাক যোগাবে।
তীব্র গরমের মধ্যে পবিত্র রমজানের রোজা রাখতে গিয়ে মানুষ আরও দুর্বল ও ক্লান্ত হয়ে পড়ে। তাই সারা দিনের রোজার শেষে গলা ভেজানো ও ক্লান্তি দূর করার জন্য কার্যকর পানীয় হিসেবে আপনারা ইফতারে বেলের জুস খুব তৃপ্তি নিয়ে পান করতে পারেন।

এছাড়াও বেলের রয়েছে নানা স্বাস্থ্য গুণ। কতো রকমের রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও প্রতিকারে যে বেল ও বেলের শরবত কাজে লাগে, তা বলে শেষ করা যাবে না। কবিরাজী, ইউনানী ও আয়ুর্বেদিক সকল চিকিৎসায় বেল খুব কার্যকর। বেলের ভিটামিন সি, ভিটামিন এ ইত্যাদি উপাদানসমূহ মানব দেহের সুস্থতা ও গঠনে ব্যাপক ভূমিকা রাখে।
এ অ্যাপের মাধ্যমে জানা যাবেঃ
-বেলের খাদ্যগুণ
-বেলের ভেষজ গুণ
-বেল চেনার উপায়
-বেলের শরবত বানানোর রেসিপি
-রোগ নিরাময়ে কাঁচা ও পাকা বেলের গুনাগুণ
-গরমে বেলের শরবতের প্রয়োজনীয়তা
-বেলের স্বাস্থ্য উপকারিতা
-বেল খাওয়ায় সতর্কতা
স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন অনলাইন রিসোর্স থেকে এ তথ্যসমূহ সংগৃহীত হয়েছে।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট